আজি এ বসন্তে লিরিক্স | Aji E Basante Lyrics | Rabindranath Tagore | Natto Giti

আজি এ বসন্তে লিরিক্স | রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন

আজি এ বসন্তে লিরিক্স | Aji E Basante Lyrics | Rabindranath Tagore | Natto Giti

Song: Aha Aji A Bosonte
Singer: Rezwana Choudhury Bannya
Album: Natto Giti
Lyrics: Rabindranath Tagore

 

আজি এ বসন্তে লিরিক্স | Aji E Basante Lyrics | Rabindranath Tagore | Natto Giti
রবীন্দ্রনাথ ঠাকুর

 

আজি এ বসন্তে লিরিক্স :

আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়

আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়

সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়

কেন কাছে আস, কেন মিছে হাসো
কাছে যে আসিতো সে তো
আসিতে না চায়

আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা

দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না

তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়

আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

 

আজি এ বসন্তে লিরিক্স | Aji E Basante Lyrics | Rabindranath Tagore | Natto Giti
রবীন্দ্রনাথ ঠাকুর

 

Aji E Basante Lyrics :

Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay

Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay

Sokhir hridoy kusum komol
Kar onadore aji e jhore jay
Sokhir hridoy kusum komol
Kar onadore aji e jhore jay

Keno kache aso
Keno miche haso
Kache je asito se to
Asite na chay

Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Aha Aji e basante

Sukhe ache jara
Sukhe thak tara
Sukher basanto
Sukhe hok sara

Sukhe ache jara
Sukhe thak tara
Sukher basanto
Sukhe hok sara

Dukhini narir noyoner nir
Sukhi jone jeno dekhite na pay
Tara dekhe o dekhe na
Tara bujhe o bojhe na

Tara dekhe o dekhe na
Tara bujhe o bojhe na
Tara fire o na chay

Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Aha Aji e basante

 

জীবন

প্রথম জীবন (১৮৬১–১৯০১)

শৈশব ও কৈশোর (১৮৬১ – ১৮৭৮)

কিশোর রবীন্দ্রনাথ, ১৮৭৭; জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্কেচ অবলম্বনে গগনেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অঙ্কিত

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫) এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী (১৮২৬–১৮৭৫)। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান।জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে।শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন।

কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দবোধ করতেন রবীন্দ্রনাথ।

আরও দেখুন :

Leave a Comment