আজ আমায় স্বপ্ন দেখাবি আয়” (Aaj Amay Shopno Dekhabi Aay) একটি মিষ্টি প্রেমের গান, যেখানে কল্পনা, স্বপ্ন আর আবেগের কোমল মিশ্রণ ফুটে উঠেছে। গানের প্রতিটি লাইনে আছে ভালোবাসার সরলতা, একসাথে পথ চলার আকাঙ্ক্ষা এবং হৃদয়ের নিঃশব্দ অনুভূতি।
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
দু’জনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যায়
হো, কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে
আজকে মন শূন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
নান নানা, নান নানা, নানানানা
নান নানা, নান নানা, নানানানা
নান নানা, নান নানা, নানানানা
আমি তোর ছায়া হবো
কিছুটা বেহায়া হবো
চেয়ে নেবো চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘোরাবো নরম নদী
ঢেকে দেবো মেঘেতে আবার
হুম, কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোরই ছবি
এঁকেছি গোপনে
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়