উপসংহার লিরিক্স | Uposonghar Lyrics | Golpo | Shovon Ashraf

“উপসংহার” হলো ব্যান্ড Golpo–এর একটি আবেগঘন সৃষ্টি, যেখানে প্রেম, স্মৃতি, অপূর্ণতা এবং বিচ্ছেদের বেদনা অত্যন্ত মায়াময়ভাবে ফুটে উঠেছে। গানটির লিরিক্স লিখেছেন তরুণ গীতিকার শোভন আশরাফ, আর কণ্ঠ দিয়েছেন সায়দুর রহমান নুহাদ। ব্যান্ডের সুর-সংগীত, আবৃত্তি এবং মিনিমাল গিটার অ্যারেঞ্জমেন্ট গানটিকে এক অন্যরকম অনুভূতির জগতে নিয়ে যায়।

এই গানটি মূলত দুই ভাগে বাঁধা—আবৃত্তি এবং গান, যা আবেগের গভীরতাকে আরও বাড়িয়ে তোলে।

উপসংহার লিরিক্স | Uposonghar Lyrics | Golpo | Shovon Ashraf

গানটির তথ্য (Song Information)

  • Song: Uposonghar
  • Album: Golpo
  • Vocal & Guitar: Saydur Rahman Nuhad
  • Lyrics & Tune: Shovon Ashraf
  • Music Composed By: Golpo
  • Guitar: Bindu Birol

 

 

উপসংহার লিরিক্স (Bangla)

আবৃত্তি : ১

একই আকাশের নিচেই তো আছি
না হোক এক শহর,
বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও
পাগলটা ঠিক ভাববে।
অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়—
সব গল্পের উপসংহার হয় না।

গান : ১

আমার স্তব্ধ বিকাল
তোমার ব্যস্ত সময়,
আমার মনের আকার
তোমার নিঝুম সন্ধ্যা।

তোমার গল্পে আমি থেকেও নেই,
তবুও আমার গল্পে ভেবে যাই।

কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো,
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো।
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো,
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো—
বন্ধু… ফিরে এসো, এসো না।

আবৃত্তি : ২

মনে পড়ে? তোমার কি মনে পড়ে?
আমার বাঁকা হাতের লেখা,
চিঠিগুলোর কথা?
কত আবেগ, কত ভালোবাসা জমা ছিলো!
এখন শুধুই অপূর্ণতা—
যেখানে আমার প্রাপ্তির তালিকায়
তুমি! অসীম শূন্যতার নাম।

গান : ২

আমার ক্লান্ত আকাশ
তোমার চিহ্নগুলো,
আমার ভেজা দুঃখ
তোমার বৃষ্টি বিলাস।

তোমার গল্পে আমি থেকেও নেই,
তবুও আমার গল্পে ভেবে যাই।

কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো,
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো।
কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো,
কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো—
বন্ধু… ফিরে এসো, এসো না।

আবৃত্তি : ৩

অধরা!
মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায়—
সব গল্পের উপসংহার হয় না।

Uposonghar Lyrics (English Romanized)

Eki akasher nichei to achi
Na hok ek shohor
Brishti dekhe pagoltar kotha na vableo
Pagolta thik vabbe
Odhora, majhe majhe valobashar rong bodlay
Shob golper uposonghar hoy na

Amar stobdho bikal
Tomar besto shomoy
Amar moner akar
Tomar nijhum sondhya

Tomar golpe ami thekeo nei
Tobu-o amar golpe vebe jai

Kichu kotha ekhono tomay bolar baki chilo
Kichu opurnotai amar majhe roye gelo
Bondhu… phire esho, eso na.

Leave a Comment