কান্দে হাসন রাজার মন লিরিক্স | Kande hason rajar mon lyrics | Hason Raja

কান্দে হাসন রাজার মন লিরিক্স :’ উত্তারিধাকার সূত্রে তিনি বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন। প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন। রমণী সম্ভোগে তিনি ছিলেন অক্লান্ত। তার এক গানে নিজেই উল্লেখ করেছেন-

 

কান্দে হাসন রাজার মন লিরিক্স | Kande hason rajar mon lyrics | Hason Raja

Lyrics : Hason Raja
Singer : Saif Zohan
Music : R Joy
Video : Foysal Alif
Editing : Saif Zohan

কান্দে হাসন রাজার মন লিরিক্স :

কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে ।

মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে
লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে ।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে ।

পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে ।
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে ।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে ।

উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া ।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয় ।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে ।।

 

Kande hason rajar mon lyrics :

Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Kande hason rajar mon moynay re
Maaye baape bondi koila khushir majhare
Laaye dholay hoilam bondi
Pinjirar bhitore re
Uriya jayre moyna pakhi
Pinjiray hoilo bondi
Maaye bape lagaila
Maya jaler andi re
Hason raja dakbo jokhon
Moyna aay re aay
Emon nisthur moynay
Aar ki firiya chay re

জীবনী

অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ)ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্‌ এর প্রধান পথিকৃৎ। এর পাশাপাশি নাম করতে হয় ইবরাহীম তশ্না দুদ্দু শাহ্‌, পাঞ্জ শাহ্‌, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ্‌, শিতালং শাহ, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শনচেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।

জন্ম ও বংশপরিচয়

হাছন রাজার বংশধারা

হাছন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাছন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার।

হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার খালাতো ভাই আমির বখ্‌শ চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। হুরমত বিবির গর্ভেই হাছন রাজার জন্ম। হাছনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রেয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মত তারই নামের আকারে তার নামকরণ করেন অহিদুর রাজা।

হাছন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাছন রাজার পুর্বপুরুষের অধিবাস ছিল অয্যোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাগদি নামক গ্রামের অধিবাসী ছিলেন।

ষোড়শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোণাউরা গ্রামে তার পূর্ব পুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন, পরে কোন একসময় বিজয় সিংহ কোণাউরা গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ “রাম” যোগ করে নামকরণ করেন রামপাশা।

Leave a Comment