চলে আমার চান্দের গাড়ি লিরিক্স | ‘চান্দের গাড়ি ’। গানটির গীতিকার ও সুরকার তরুণ শিল্পী তুহিন কান্তি দাস । কৃষ্ণপক্ষ ব্যান্ড এর গান চান্দের গাড়ি গান টি গেয়েছেন দেবাশিস দাস। চলে আমার চান্দের গাড়ি গানটির লিরিক্স লিখেছেন তুহিন কান্তি দাস।
চলে আমার চান্দের গাড়ি লিরিক্স | Chle amar chander gari | Krishnapaksha | কৃষ্ণপক্ষ ব্যান্ড
Song : Chander Gari
Band : Krishnapaksha
Lyrics & Tune : Tuhin Kanti Das
Composition : Krishnapaksha
Music Arrangement : Jahid Nirob

চলে আমার চান্দের গাড়ি লিরিক্স :
চলে আমার চান্দের গাড়ি ..
আরে চলে আমার চান্দের গাড়ি
যাইবো সোনা বন্ধুর বাড়ি,
চলে আমার চান্দের গাড়ি
যাইবো সোনা বন্ধুর বাড়ি,
বন্ধু আমার রসের হাঁড়ি
বন্ধু আমার রসের হাঁড়ি
ভাবের তরী বন্দনা,
এমন বসন্তে বন্ধু আইলো না
আইলো না,
এমন বসন্তে বন্ধু আইলো না।।
আরে পাহাড়ী গাঁও বন্ধুর বাড়ি ..
আরে পাহাড়ী গাঁও বন্ধুর বাড়ি
সমতলে বসত করি,
সমতলে বসত করি,
সমতলে বসত করি,
আরে পাহাড়ী গাঁও বন্ধুর বাড়ি
সমতলে বসত করি,
বুঝি না তার ছলচাতুরি
বুঝি না তার ছলচাতুরি
রকমারি বঞ্চনা,
এমন বসন্তে বন্ধু আইলো না
আইলো না,
এমন বসন্তে বন্ধু আইলো না।।
আরে ভবের হাটে দোকানদারি..
আরে ভবের হাটে দোকানদারি
সওদা করে মনশিকারি,
সওদা করে মনশিকারি,
সওদা করে মনশিকারি,
ভবের হাটে দোকানদারি
সওদা করে মনশিকারি,
বেচা কেনা চলছে ভারি
ভালোমন্দ বুঝি না,
এমন বসন্তে বন্ধু আইলো না
আইলো না,
এমন বসন্তে বন্ধু আইলো না।।

Chle amar chander gari :
Chle amar chander gari
Jaibo sona bondhur bari
Bondhu amar roser hari
Vaber tori bondona
Emon boshonte bondhu ailo na
Aare pahari gao bondhur bari
Somotole bosot kori
Bujhi na taar cholchaturi
Rokomari bonchona
Emono bosonte bondhu ailo na
Vober haate dokandari
Sowda kore mon shikari
Becha kena cholche bhari
Bhalo mondo bujhi na
Emon bosonte bondhu ailo na
কৃষ্ণপক্ষ ব্যান্ড :
চান্দের গাড়ি গানটি একটি লোকসংগীত, যার মূল দর্শন পাহাড়ি জনজীবন, তার মানুষ ও তাদের জীবন যাত্রার এক সুন্দরতম রূপক হিসেবে চান্দের গাড়ির যাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে দেশের নানা অঞ্চলে, নানা গানের মঞ্চে, টেলিভিশন রেডিও অনুষ্ঠানে কৃষ্ণপক্ষ বহুবার এই গানটি গেয়েছে।
‘চান্দের গাড়ি’ গানের কো-স্পন্সর হিসেবে রয়েছে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ‘হাটবার’ এবং কস্টিউম পার্টনার হিসেবে রয়েছে ‘যাত্রা’ ।
গানটির সঙ্গীত আয়োজনের কাজ শেষ হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। গানটির সংগীত আয়োজন এ ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষের । গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন তরুণ প্রতিভাবান সঙ্গীত আয়োজক জাহিদ নীরব। বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা রেকর্ডিং স্টুডিও ‘স্টুডিও বাটার’-এ শিল্পী পাভেল অরীণ, জাহিদ নীরবের তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং এবং আনুষংগিক কাজ শেষ হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবাশীষ দাস, ব্যাঞ্জো বাজিয়েছেন ইয়াসির আরাফাত রুবেল, বেইজ গিটারে ছিলেন তারেক হোসেন, একুস্টিক গিটারে মেহেদী হাসান আরিয়ান, হারমোনিয়ামে পার্থদেব বর্মণ এবং পারকাশন এ বেনাম চন্দ্র বর্মণ। সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন শিক্ষার্থী।
গানটির মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফিতে ছিলেন রনি শারাফাত এবং তার দল। এছাড়াও ড্রোন ক্যামেরায় চিত্র ধারণ করেছেন সাদিকুল ইসলাম। মিউজিক ভিডিওতে চান্দের গাড়ির ড্রাইভার এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জীবন।
