জীবন খাতা লিরিক্স | jibon khata lyrics | Shyamal Mitra | Deya Neya 1963

জীবন খাতা লিরিক্স | শ্যামল মিত্র (১৪ জানুয়ারি ১৯২৯ – ১৫ নভেম্বর ১৯৮৭) পশ্চিম বাংলার এক প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হল আনন্দ আশ্রম ও অমানুষ। তার পুত্রের নাম সৈকত মিত্র।

জীবন খাতা লিরিক্স | jibon khata lyrics | Shyamal Mitra | Deya Neya 1963

 

Movie : Deya Neya (1963)
Vocal And Music : Shyamal Mitra
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Sunil Banerjee
Label : Angel Bengali
জীবন খাতা লিরিক্স | jibon khata lyrics | Shyamal Mitra | Deya Neya 1963

জীবন খাতা লিরিক্স :

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া,
পূর্ণ হবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে,
চোখে দেখে এতো করেও
চেনোনিতো কভু তারে,
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাওগো ডেকে,
সে তো কবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে,
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে।
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো,
নিজের ভুলে পথের ধুলায়
পরশ মানিক ফেলে আসো,
তোমার গানের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো,
ডেকে লবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা ..
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া
পূর্ণ হবেনা ..
জীবন খাতা লিরিক্স | jibon khata lyrics | Shyamal Mitra | Deya Neya 1963

jibon khata lyrics :

Jibon Khatar Proti Patay
Jotoi lekho hisab-nikash
Kichui robe na
Lukochurir ei je khelay
Praner joto deya-neya
Purno hobe na
Kontho vora e gan shune
Chute tumi ele dware
Chokhe dekhe eto koreo
Chenoni to kovu taare
Obohela sohe-o tobu
Amay tumi nao go deke
Se to kobe na
Je aankhi hoy na khushi
Akash vora tara dekhe
Sei haasi kacher jhare
Momer bati jwele rekhe
Jani ami amare noy
E gaan amar valobashuo
Nijer vule pother dhulay
Porosh manik fele asho

 

 

জন্ম ও প্রারম্ভিক জীবন :

শ্যামল মিত্রের জন্ম বৃটিশ ভারতের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে। অবশ্য তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়াখালার নিকটবর্তী পাতুল গ্রামে। পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধনকুমার মিত্র। তিনি চাইতেন শ্যামল তার মত একজন চিকিৎসক হন। কিন্তু ছোটবেলা থেকেই শ্যামল মিত্র খুব গান ভালবাসতেন।

মাতা প্রতিভাময়ী এবং স্থানীয় গায়ক মৃণালকান্তি ঘোষের অনুপ্রেরণায় সঙ্গীতেই আকৃষ্ট হন এবং সেই মতো সঙ্গীত শিক্ষা চলতে থাকে। ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা প্রায়ই তাদের বাড়িতে বাবার কাছে আসতেন। তাদের সূত্রে তরুণ শ্যামল মিত্রের যোগাযোগ ঘটে সলিল চৌধুরীর সঙ্গে। তিনি ভগিনী রেবাকে নিয়ে ভারতীয় গণনাট্য সংঘ আয়োজিত পথসভায় প্রথম গাইলেন ও আলোর পথযাত্রী।

শ্যামলের প্রাথমিক শিক্ষা স্থানীয় স্কুলে। হুগলি মহসিন কলেজ থেকে আই.এ এবং কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বি.এ পাশ করেন। তাঁর সঙ্গীত শিক্ষার গুরু সুধীরলাল চক্রবর্তী পরে শেখেন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সঙ্গীত জীবন :

১৯৪৮ খ্রিস্টাব্দে শ্যামল মিত্র প্রথম রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে। বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবিন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে ‘সুনন্দার বিয়ে’তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।

আরও দেখুনঃ

Leave a Comment