তুমি ছাড়া আমি একা লিরিক্স | মিনার ঢাকার বাসাবোতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামে। তার পিতা মোহাম্মদ আজহারুল ইসলামে এবং মা নীলুফা ইয়াসমিন। ছয় ভাই বোনের মধ্যে তিনি একমাত্র ভাই ও সবার ছোট।
তুমি ছাড়া আমি একা লিরিক্স | Tumi chara ami eka lyrics | মিনার রহমান | Minar Rahman
Song : Tumi Thako Kotodure
Drama : Protidin
Singer: Minar Rahman
Tune & Music : Marcell
Lyrics : Mehedi Hasan Limon

তুমি ছাড়া আমি একা লিরিক্স :
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.. রারা রারা..
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
সঙ্গীত জীবন:
মিনার তার বাবাকে দেখে প্রথম গানের প্রতি উদ্ধুদ্ধ হয়েছিলেন। তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় এর গান গাইতেন। ছোটবেলাতে মিনার ছবি আঁকতেন। ছবির বিষয়বস্তুকে ঘিরে ক্লাস ফোরে পড়ার সময় প্রথম গানের লিরিক লেখেন। অষ্টম শ্রেনী থেকে কীবোর্ড বাজাতে পারতেন। ক্লাস টেনে পড়ার সময় গানের সুর দেয়া শুরু করেন। মেজ বোনের কাছ থেকে কীবোর্ড উপহার পেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। চারপাশের পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখতেন ও তাতে সুর দিতেন।

এভাবে ২০টি গান করে ফেলেন, তা থেকে ১৩ টি গান বাছাই করে যোগাযোগ করেন রেকর্ড লেবেল প্রতিষ্ঠান জি-সিরিজ এর সাথে। সেখানে সঙ্গীতশিল্পী তাহসান এর সাথে মিনারের প্রথম দেখা হয়। তারই সঙ্গীতায়োজনে অগ্নিবীণার ব্যানারে ২০০৮ সালের আগস্টে মিনারের প্রথম একক অ্যালবাম “ডানপিটে” প্রকাশিত হয়। এ অ্যালবামের অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়।
