তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স | Tumi mishrito logno madhurir lyrics | James

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স | ফারুক মহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স | Tumi mishrito logno madhurir lyrics | James

Song : Amar Sonar Bangla
Singer : James
Lyrics : Prince Mahmud

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স | Tumi mishrito logno madhurir lyrics | James

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স :

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্নানদীর টান।

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা
জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর লিরিক্স | Tumi mishrito logno madhurir lyrics | James

 

Tumi mishrito logno madhurir lyrics :

Tumi misrito logno madhurir

Jole veja kobitay

Tumi soroardi, sher e bangla

Vasanir sesh icchay

Tumi bongobondur rokte agun jala

Jalamoyi se vason

Tumi dhaner sishe mishe thaka

Shohid ziyar shopon

Tumi chele hara ma jahanara imamer

Ekattorer dinguli

Tumi josimuddiner nokshi kathar math

Mutho mutho sonar dhuli

Tumi tirish kimba tar odhik

Lakho shohider praan

Tumi shohid minarer provatferi

Vai hara ekhusher gaan

Aamar sonar bangla

Ami tomay valobashi

Jonmo diyeso tumi mago

Tai tomay valobashi

Aamar praner bangla

Ami tomay valobashi

Praner priyo mago toke

Boro beshi valobashi

Tumi kobi nuzruler bidrohi kobita

Unnoto momo shir

Tumi rokter kalite likha nam

Sat sresto bir

Tumi surer pakhi abbaser

Dorod vora sei gan

Tumi abdul alimer sorbonasa

Poddha nodir tan

Tumi sufiya kamaler kabbo vasai

Narir odikar

Tumi sadin bangla betar kendrer

Sanito churir dhar

Tumi joinul abedin,

S M sultaner rong tulir achor

Sohidulla kaisar,munir Chowdhurir

Notun dekha sei bhor

Amar sonar bangla

Ami tomay bhalobashi

Jonmo diyecho tumi maa go

Tai tomay valobashi

Amar praaner bangla

Ami tomay valobashi

Praner priyo maa go toke

Boro beshi valobasi।।

Tumi bishrito logno Madhurir

Jole veja kobitay.

Tumi bangalir gorbo bangalir prem

Protham o sesh choyay.

Tumi bongobondhur rokte Agun jola

Jalamoei se bhashon.

Tumi dhaner sishe mishe thaka

Sohid jiyar shopon.

Tomi Ekti phoolke bachabo bole

Beja otho sumodhur.

Tumi rage onurage mukti songrame

sona jora sei roddur.

Tumi protiti pongu muktijodhar

Obimaner sangsar.

Tumi Krondon tumi hahi

Tumi jagroto Sohid minar.

Amar Sonar bangla

Ami tomay valobashi.

 

Jonmo diyacho tumi maa go

Tai tomay valobashi.

Amar praner bangla

Ami tomay valobashi.

Praner priyo maa toke

Boro beshi valobashi.

ফারুক মহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক।

তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। জেমস নওগাঁয় জন্মগ্রহণ করেন, এবং বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে।

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত।

ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।

আরও দেখুন :

Leave a Comment