দিন গেল তোমার পথ চাহিয়া লিরিক্স | হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ। লন্ডনে ছাত্রাবস্থায় থাকাকালীন সময়ে এটি প্রকাশিত হয়। এ অ্যালবামের কনসেপ্ট ও সুর অনেক পূর্বেই তৈরি করেছিলেন এবং শুধু একজন গায়কের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়। লন্ডনে একজন সিলেটি রেস্তোরাঁর মালিক কায়া ছিলেন একজন অপরিণত গায়ক, যার মত কন্ঠই হাবিবের দরকার ছিল
দিন গেল তোমার পথ চাহিয়া লিরিক্স | Din Gelo Tomar Potho Chahiya | Habib Wahid
Song : Din Gelo Tomar Patha Chahiya
Singer : Habib Wahid
Album : Moina Go

দিন গেল তোমার পথ চাহিয়া লিরিক্স :
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর?
কার তরে গান গেয়ে যাই, অচেনা সুরে
বুঝিনা কে বা আপন কে বা পর।যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।
যারে ভাবি প্রতি রাতে
আর ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে।
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে।
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

Din Gelo Tomar Potho Chahiya Lyrics :
Din Gelo Tomar Potho Chahiya
Mon pure shokhigo kar lagiya
Sohe na jatona tomaro ashay boshiya
Manena Kichute mon amar jay je kaadiya
Puri ami agune o ho ho
Din Gelo Tomar Potho Chahiya
Jaar laagi tori beye jay
Jibon gotir shei jona ki rekheche khobor
Kaar tore gaan geye jai
Ochena shure buji na keba apon keba por
Jaar kotha kotha mon vebe jay
Jaar chobi mon dekhe jai
O Jare hay mone chay
Jibone pabo ki taar dekha..
হাবিব ওয়াহিদ :
(যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত) (জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি।
তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি কে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশির ভাগ গান। হাবিব ওয়াহিদ সদ্য সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাস চলচ্চিত্রে তোমাকে ছেড়ে আমি শিরোনামে গান গেয়েছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার।
জীবন :
হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। ১৯৭০ ও ১৯৮০’র দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন। হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কী-বোর্ড থেকে সুর করতে শিখেন। পরে তিনি স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং, (লন্ডনে) শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।
পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী রেহান কে বিয়ে করেন। হাবিব এর প্রথম সন্তান আলীম ওয়াহিদ ২০১২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করে। রেহানকে তিনি ২০১৬ সালের ১৯ জানুয়ারিতে তালাক দেন।এরপর তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন তিশার সাথে সম্পর্কে জড়িয়েছেন।

২০২১ সালের ১২ই জানুয়ারি তিনি বিয়ে করেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী ও মডেল আফসানা চৌধুরী শিফাকে । মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার অফিশিয়াল ফেইসবুক অ্যাকাউন্টে দুপুর পৌনে ১টার দিকে বিয়ের খবর জানিয়েছেন এবং এই দম্পত্তি একটি ছেলে সন্তান জন্ম দেন যার নাম আলিম।