পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স | Paray dhukle thang lyrics | Anjan Dutt

পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স : অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস, রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস করেছেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জনযাত্রা নামে বাংলাদেশের সাজ্জাদ হুসাইন একটি বই লিখেছেন

পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স | paray dhukle thang lyrics | Anjan Dutt

Anjan Dutt

 

পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স | paray dhukle thang lyrics | Anjan Dutt

 

পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।
ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবিতে ছিলো না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু’একবার।
বাংলায় সত্তোর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোন গাছ।
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।
বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়।
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।
পাড়ায় ঢুকলে ঠ্যাং লিরিক্স | paray dhukle thang lyrics | Anjan Dutt
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না।
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।
সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক
লাগছে না ভালো আর মেট্রো-চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এই ঠ্যাং।
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না

প্রাকজীবন

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে।  সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়।

তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতাভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যান এ সাংবাদিকের কাজ করেন।

অভিনয়

অঞ্জন দত্ত ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন। তাকে ‘একদিন অচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীণ’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’ সহ আরো বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’তে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

অঞ্জন দত্ত ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment