বাঁশি কেন গায় লিরিক্স: তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বাঁশি কেন গায় লিরিক্স | Banshi Keno Gay Lyrics | লতা মঙ্গেশকর | Lata Mangeshkar
লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

বাঁশি কেন গায় লিরিক্স
ও বাঁশি হায় ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি
কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে,
কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে।
সে গেল কোথায়?
আমি বা কোথায়?
যদি না জানা, আ আ আ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি,
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি।
সবই যদি যায়,
ধূলিতে মিলায়,
তবু কেন হায়, আ আ আ..
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়, আ আ আ..
বাঁশি কেন গায়।
ও বাঁশি ….

Banshi Keno Gay Lyrics
O bashi keno gay amare kaday
ke geshe haraye shoroner bedonay
keno mone ene dey.
O bashi kokhono anondo silo jiboner shonde
hridoy matal hoto faguner gondhe
se jeno kothay ami ba kothay
jodi na jana.
bashi keno gay amare kaday
ke geshe haraye bedonay
keno mone ene dey.
O bashi
tomal kodombo amar gopini sokhini
jomuna ujan geshe arto dekhini||
sadh jodi jay dhulite milay
tobu keno hay.
bashi keno gay amare kaday
ke geshe haraye shoroner bedonay
keno mone ene dey.
bashi keno gay

লতা মঙ্গেশকর ( ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা।
১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।
তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন – আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।
আরও দেখুনঃ