বাদাম গানের লিরিক্স | Badam ganer lyrics | Bhuvan Vaidyakar

বাদাম গানের লিরিক্স | ‘বাদামকাকু’-র নাম ভুবন বাদ্যকর। পেশায় বাদাম বিক্রেতা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

বাদাম গানের লিরিক্স | Badam ganer lyrics | Bhuvan Vaidyakar

Song: BADAM
Produced by: SYED THE GENERAL
Vocal Artist: Bhuvan Vaidyakar

বাদাম গানের লিরিক্স | Badam ganer lyrics | Bhuvan Vaidyakar

বাদাম গানের লিরিক্স :

কাঁচা বাদাম, এই,
বাদাম আছে ভালো মাথার ছিরা চুল
সিটি গোল্ডের চুরি মালা

মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।
মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম
পায়ে তোড়া হাতের বালা থাকে যদি
সিটি গোল্ডের চেইন দিয়ে যাবেন

তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম
আমার কাছে নাইতো বুবু ভাজা বাদাম
আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।

পায়ে তোড়া হাতের বালা থাকে যদি
সিটি গোল্ডের চেইন দিয়ে যাবেন
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।
বাদাম বাদাম এ দাদা কাচা বাদাম

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম
বাদাম বাদাম এ দাদা কাচা বাদাম
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম।
বাদাম বাদাম এ দাদা কাচা বাদাম

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম
আমার কাছে নাইকো বুবু।

বাদাম গানের লিরিক্স | Badam ganer lyrics | Bhuvan Vaidyakar

 

 

Badam ganer lyrics in english :

badam badam a dada kacha badam
amar kache naiko bubu vaja badam
badam badam a dada kacha badam
amar kache naiko bubu vaja badam.

badam badam a dada kacha badam
amar kache naiko bubu vaja badam
amar kache naiko bubu
badam ashe valo mathar chira chul.

city goldler churi mala mobailer
body vanga diye badam mobailer body
gula 5 taka dam paayer tura
haater bala thake jodi city.

City golder chain diya jaaben
taate shoman shoman tomra badam
paaben badam dada kacha badam
amar kache naiko bubu vaja badam
amar kache paaben shudhu kacha badam.

badam badam a dada kacha badam
amar kache naiko bubu vaja badam
badam badam a dada kacha badam
amar kache naiko bubu vaja badam.

বাদাম গানের লিরিক্স | Badam ganer lyrics | Bhuvan Vaidyakar

ভুবন :

বর্তমান সময়ে বিশেষ কোনো ঘটনা ঘটলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। সম্প্রতি ইউটিউব, টিকটক, ফেসবুকে ঢুঁ মারলেই সামনে আসে ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছেন একজন ফেরিওয়ালা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই গান।

ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন গানটি। গানটি যার কণ্ঠে গাওয়া হয়েছে সম্প্রতি তার পরিচয় পাওয়া গিয়েছে। তার নাম ভুবনবাবু। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির গ্রামের বাসিন্দা।

আক্ষরিক অর্থে ‘কাঁচা বাদাম’ কোনো গান নয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এক বাদামওয়ালার মুখে মুখে বানানো কথা। তিনি তার কথার ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম লেনদেনের কথা বলেন।

বাদাম বিক্রি করে প্রতিদিন ২০০-২৫০ টাকা উপার্জন হয় হয় ভুবনের। ত্রিপল দেওয়া তার মাটির বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা। ভুবনের এই গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন।

শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, ভাঙা মোবাইল , হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম কেনা যায় তার কাছ থেকে। মূলত তিনি বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে টাকা অথবা কাঁচা বাদাম বিনিময় করেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়া ভুবন ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন ইতোমধ্যে। সেখানে তিনি বলেন, ‘‌মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছে। ভালোই লাগছে। গানটি আমিই লিখেছি, আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি। বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমি বাদাম বিক্রি করতে গিয়ে এই গান করি। সেই সময় কোনও একটি ছেলে সেই গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না।’‌

স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রাজা খান বলেন, ‘‌পুরো বিশ্বে ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে যাচ্ছে। মিলিয়ন মিলিয়ন মানুষ ইন্টারনেটে তার গান শুনছেন। এমনকি বাংলাদেশের টিকটিক স্টাররা তার গান লিপ সিঙ্কিং করে ভাইরাল করছেন। এতে আমরা খুবই গর্বিত।’‌

ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে কিছু লাইন তুলে ধরা হলো-

‘হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন
দিয়ে যাবেন। আজি সমান সমান বাদাম পাবেন

বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আছে কাঁচা বাদাম… ‘

 

আরও দেখুন :

Leave a Comment