মনে পড়ে রুবি রায় লিরিক্স | রাহুল দেব বর্মণ (২৭ জুন ১৯৩৯ – ৪ জানুয়ারি ১৯৯৪) ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক। তিনি পঞ্চম বা পঞ্চম দা এবং আর. ডি. বর্মণ হিসেবেও পরিচিত ছিলেন। তিনি গায়ক কিশোর কুমার এবং গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে কে দিয়ে অনেক জনপ্রিয় গান বানিয়েছিলেন। রাহুল তার পরে আসা সঙ্গীত পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণা ছিলেন।
মনে পড়ে রুবি রায় লিরিক্স | Mone Pore Ruby Roy Lyrics | R D Burman
Song : Mone Pore Ruby Roy
Singer : R.D.Burman (রাহুল দেব বর্মন)
Music Director : Rahul Dev Burman
Lyricist : Sachin Bhowmick
Label : Saregama India Ltd

মনে পড়ে রুবি রায় লিরিক্স :
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় …

মনে পড়ে রুবি রায় লিরিক্স – রাহুল দেব বর্মন :
Mone pore ruby roy kobitay tomake
Ekdin koto kore dekechi
Aaj hay rubi roy deke bolo amake
Tomake kothay jeno dekhechi
Mone pore rubi roy kobitay tomake
Ekdin koto kore dekechi
Rod jola dupure sur tule nupure
Bus theke tumi jobe nabte
Ekti kishor chele eka keno dariye
Se kotha ki konodin bhabte
Deep jwola sondhay hridoyer janalay
Kannar khacha sudhu rekhechi
O pakhi se toh ashe ni
tumi valobesho ni
Swapner jaal britha bunechi
https://www.youtube.com/watch?v=KNVCJt4FkhU
রাহুলের ব্যক্তিগত জীবন :
রাহুলের প্রথম স্ত্রী ছিলেন রিটা। রিটা প্যাটেল নাম্নী এই তরুণীর সঙ্গে রাহুলের দার্জিলিংএ পরিচয় হয়েছিলো। রিটা তার বান্ধবীদেরকে বাজী লাগিয়েছিলেন যে তিনি রাহুলের সঙ্গে ডেটিং এ যাবেন, হয়েওছিলো তাই, রাহুল রিটাকে ১৯৬৬ সালে বিয়ে করেন। রাহুলের সঙ্গে রিটার ১৯৭১ সালে বিচ্ছেদ হয়ে যায় এবং রাহুল শোকে মুষড়ে পড়েছিলেন। রাহুল ‘মুসাফির হুঁ ইয়ারো’ গানটির সুর রিটার সঙ্গে বিচ্ছেদের পরেই করেন, কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলো, গানটি ‘পরিচয় (১৯৭২-এর চলচ্চিত্র)’-এর জন্য ছিলো।

১৯৮০ সালে গায়িকা আশা ভোঁসলেকে বিয়ে করেন রাহুল যদিও আশা রাজী ছিলেননা এবং রাহুল অসুস্থ হয়ে গেলেও আশা তার দেখাশোনা করতেননা এবং তারা খুব কমই একসঙ্গে থেকেছেন, ১৯৯৪ সালে রাহুল মারা গেলে আশা কিছুটা শোক প্রকাশ করেন, তিনি আজীবন রাহুলকে মূলত বন্ধু মানতেন। আশা রাহুলের চেয়ে ছয় বছরের বড় ছিলেন।
