শেষ গান লিরিক্স | অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে।
শেষ গান লিরিক্স | Shesh Gaan Lyrics | Aurthohin Bangla Band
Album Name: Aushomapto 1 (2008)
Band Name: Aurthohin
Vocal, Bass & Acoustic: Bassbaba Sumon
Drum, Back Vocal & Guitar: Raef al Hasan Rafa
Lead Guitar: Ibrahim ahmed kamal
Guitar, Piano, Acoustic & Keyboard: Shishir Ahmed

শেষ গান লিরিক্স :
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখা শেষে।
গান টা লেখা শেষে..
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।
সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু খুঁজি
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি
যখন আমি থাকবনা আর যেও আমায় ভুলে
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।
জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।
সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছি আমি..
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা
গেত গান এই মানুষটা.. খুব মন্দ না।
হারিয়ে গেছি আমি…

Shesh Gaan Lyrics by Aurthohin :
Jacche amar sob hariye ektu ektu kore
Polok felte bhoy lage aaj amar ei chokhe
Tomay niye notun ekti gaan likhte bose
Takiye dekhi nei je tumi gaan ta lekha sese
Jacche amar sob miliye ektu ektu kore
Raater ghum gaaner gola jacche jeno more
Hsaste gele ekhon amar pani ase chokhe
Kokhon jani hothut abar chokher rokto jhore
Srishti hobe onno rokom ekti golpo aaj
Aalor niche sajbo ami ondhokarer saajh
Dekho abar ase na jeno tomar chokhe pani
hotath kore dekhbe tumi hariye gechi ami
Tai ekhon chander vitor chondrobindu khuji
Nil chokhe sui futiye lal chobi anki
Chinta gulo amar kemon jeno elomelo
Sutro gulo ulto kore bhul onko koshi
Jokhon ami thakbo na aar jeo amay bhule
Hoyto ghorir katar moto asbo ami ghure
Jani bolchi abol tabol ulto palta kotha
Tobuo keno jacche na je moner chapa betha
Amar ei sesh gaan tar sesh oddhay
Jodi boli ekti kotha parbe ki sunte
Amar epituf er gaaye jeno thake lekha
Geto gaan ei manush ta khub mondo na
Hariye gechi ami..
অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। ১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সবগুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে। এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ক্যানসারের নিশিকাব্য প্রকাশিত হয় ২০১৬ সালে। মূলত রক ব্যান্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।

ইতিহাস :
- ১৯৯৩: এই বছর সুমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিলিংস ত্যাগ করেন। তিনি একক এলবাম করার পরিকল্পনা করেন। তার ইচ্ছা ছিল ভিন্ন ধারার গান করার। তিনি এমনভাবে একক গান করা শুরু করেন যাতে ব্যান্ডের পরিবেশটা একক গানেও বজায় থাকে। তিনি ফায়সাল এবং রাসেলের সাথে তার প্রথম গান করেন। তার গানে ড্রাম বাজিয়েছিল রুমি।
- ১৯৯৪: সুমন বিভিন্ন ব্যান্ড থেকে আটজন শিল্পী নিয়ে অভিশ্রুতি রেকর্ডিং স্টুডিওতে তার একক এলবাম ‘সুমন ও অর্থহীন’-এর কাজ শেষ করেন। এই এলবামের সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল ‘অর্থহীন’ নামক গানটি। এই গানে বাংলাদেশের আটজন প্রথমশ্রেণীর গীটারবাদক একসাথে গীটার বাজান। গানটিতে আটাশটি গীটারের একক ছিল।
- ১৯৯৭: দীর্ঘ তিন বছর পর এই বছর ‘সুমন ও অর্থহীন’ এলবামটি প্রকাশিত হয়। এলবামটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। সমালোচকরাও নতুন ধারার এই গানটির প্রশংসা করেন।