আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai | প্রতুল মুখোপাধ্যায় | 2006

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai | প্রতুল মুখোপাধ্যায় | 2006

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai | প্রতুল মুখোপাধ্যায়

প্রতুল মুখোপাধ্যায় হচ্ছেন একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার। তিনি আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাসাও সাগরে নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক।

প্রতুল মুখোপাধ্যায় হচ্ছেন একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার। তিনি আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাসাও সাগরে নামের দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক। তিনি গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন। তিনি মনে করেন, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয়।

তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায়, কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে
প্রতুল-মুখোপাধ্যায় ১৯৪২ সালে অবিভক্ত ভারতের বাংলায় বরিশালে জন্মগ্রহণ করেন। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক ও মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী। দেশবিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারত চলে যান। সেখানে শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুচুড়ায়।

ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা ও সুরে গান গাইতেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় প্রথম সুরারোপ করেন। নিজের লেখা গানের পাশাপাশি ছড়া, কবিতায়ও তিনি বিভিন্ন সময় সুরারোপ করেছেন।

 

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai, | প্রতুল মুখোপাধ্যায় | 2006
প্রতুল-মুখোপাধ্যায়

 

 

এ্যালবামসমূহ :
পাথরে পাথরে নাচে আগুন (১৯৮৮) অন্যান্য শিল্পীর সাথে
যেতে হবে (১৯৯৪)
ওঠো হে (১৯৯৪)
কুট্টুস কাট্টুস (১৯৯৭)
স্বপ্নের ফেরিওয়ালা (২০০০) অন্যান্য শিল্পীর সাথে
তোমাকে দেখেছিলাম (২০০০)
স্বপনপুরে (২০০২)
অনেক নতুন বন্ধু হোক (২০০৪) অন্যান্য শিল্পীর সাথে
হযবরল, সুকুমার রায়ের (২০০৪) আবৃত্তি ও পাঠ্য পাঠ
দুই কানুর উপাখ্যান (২০০৫) আবৃত্তি ও পাঠ্য পাঠ, অন্যান্য শিল্পীর সাথে
আঁধার নামে (২০০৭)যোজিত

 

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai | প্রতুল মুখোপাধ্যায় | 2006

 

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai, | প্রতুল মুখোপাধ্যায় | 2006

 

আমি বাংলায় গান গাই লিরিক্স :

আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..

 

আমি বাংলায় গান গাই লিরিক্স | ami banglay gaan gai, | প্রতুল মুখোপাধ্যায় | 2006

 

Ami Banglay gaan gai english lyrics :

Ami Banglay Gaan Gai
Ami Banglar Gaan Gai
Ami Amar Amike Chirodin
Ei Banglay Khuje Paai
Ami banglay dekhi shopno
Ami banglay badhi sur
Ami ei banglar maya bhora pothe,
hetechi eto ta dur
Bangla amar jibonananda
Bangla praner sukh
Ami ekbar dekhi baar baar dekhi
Dekhi banglar mukh
Ami Banglay Kotha Koi
Ami Banglar Kotha Koi
Ami Banglay Bhashi
Banglai Hashi, Banglay Jege Roi
Ami Banglay Gan Gai
Ami Banglar Gan Gai

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ 

Leave a Comment