কষ্ট লিরিক্স | Koshto Lyrics | Avoid Rafa

কষ্ট লিরিক্স | ফটোগ্রাফার, লিরিসিস্ট, মিউজিশিয়ান। তার বহুমূখী প্রতিভার কথা কম-বেশি সব বাংলাদেশী রক শ্রোতারই জানা। উকুলেলে, গিটার, কি-বোর্ড, বেজ, ড্রামস, তবলা, পিয়ানোসহ অনেক ইন্সট্রুমেন্টে পারদর্শিতা সহ কম্পোজিং করার দক্ষতা রয়েছে তার।

কষ্ট লিরিক্স | Koshto Lyrics | Avoid Rafa

Singer: Rafa
Music: Rafa
Song Writer: Rafa

 

কষ্ট লিরিক্স :

আকাশটা ভাঙ্গুক অথবা নাই ভাঙ্গুক
উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার
হার-জিত আজ এখানেই থাকুক
কেমন করে জানি সৃষ্টি হল পথ চলে যাবার
তাও, যেখানেই থাকো না কেন
আকাশ ঝলসানো ঐ চাঁদ
যদি দৃষ্টি কেড়ে নেয় খানিকের জন্য
আমাকে মনে করতে যেও না ভুলে
যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস
হারিয়ে যাওয়ার নেই কোনো বাঁধা

অনেকটা পথ আগলে রেখে
চোখ ধাঁধানো অন্ধকারে
ছাড়বো ছাড়বো করে
ছাড়া হয় নি তোমার হাত
জানালাতে চুপটি করে
আমার গাওয়া গানের কথায়
একটু হেসো

পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে

 

এই কি কষ্ট?
আবছা শীতল ছায়ার মত
মাঝরাতে থমকে থাকা চাঁদের মত
খুব বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার মত
অথবা বুক কাঁপানো কোনো ভয়ের মত?

পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে

পারব না আমি তোমায় ছাড়া
ঐ নীল আকাশটাকে ভালবাসতে
কিবা আসে যায় এই ক্ষুদ্র মানুষটার কষ্টে
যদি বৃষ্টি নামে তোমার চোখে
জেনে রেখো নেই আমি আর ঐ মেঘের দেশে…

 

প্রায় সব ধরণের মিউজিকই পছন্দ করেন তিনি। রাফা তার মিউজিক ক্যারিয়ারে হেভি মেটাল, থ্র্যাশ মেটাল, প্রগ্রেসিভ মেটাল, টেকনিক্যাল ডেথ মেটাল, হার্ডরক, পাঙ্ক, ফোক সহ বিভিন্ন ধরণের গান করেছেন। বিভিন্ন গ্রেট ব্যান্ডের গান কাভার করার ক্ষেত্রেও রয়েছে তার সুনাম।

কাঁদবে বিস্ময়ে,নিকৃষ্ট সহ বিভিন্ন গানে ড্রামিং-এর সাথে কন্ঠ দেওয়াটা সত্যিই অসাধারণ কিছু। বিশেষ করে নিকৃষ্ট-তে থ্র্যাশ ভোকালের সাথে ড্রামিং,প্রমাণ করে তার সামর্থ্য। তুই নেই তাই, তুই আমি তোরা, হাড়কালা-সহ তার কন্ঠে প্রতিটি গানই সবার অসম্ভব প্রিয়। বাজিয়েছেন দেশের প্রায় সব সেরা কনসার্টে। টিভি চ্যানেলের বিভিন্ন রক মিউজিক্যাল শো-তে নিয়মিত মুখ তিনি।

সাউন্ড ইঞ্জিনিয়ার,মিউজিক ডিরেক্টর ও মিউজিক প্রডিউসার হিসেবেও রাফার যথেষ্ট সুনাম রয়েছে।
ছিম-ছাম থাকতেই পছন্দ করেন তিনি। টুপি,শার্ট,বড়চুল,চশমা তার ফ্যাশন ট্রেন্ড।

বাংলাদেশের অনেক ড্রামারেরই আদর্শ রায়েফ আল হাসান রাফা। ভারতেও এখন মেটাল/রক লিসেনারদের কাছে অত্যন্ত প্রিয় ও সম্মানীয় ব্যক্তিত্ব তিনি।

Leave a Comment