ভালোবেসে গেলাম লিরিক্স | Valobeshe gelam lyrics | Andrew kishore

ভালোবেসে গেলাম  লিরিক্স,  ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না গানটির গায়ক এন্ড্রু কিশোর। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃত

 

ভালোবেসে গেলাম লিরিক্স | Valobeshe gelam lyrics | Andrew kishore

শিল্পী- এণ্ড্রু কিশোর

সুর- আলম খান

 

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না লিরিক্স | valobeshe gelam shudu valobasha pelam na lyrics | andrew kishore

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না লিরিক্স

 

ভালোবেসে গেলাম শুধু,

ভালোবাসা পেলাম না..
আশায় আশায় দিন যে গেল
আশা পুরুন হলনা…
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পুরুন হলনা।

কারো আশার তরি হায়রে..
পায় খুজে কিনারা

নিরাশারী আধার আমার
করে শুধু ঈশারা।
কারো আশার মালাখানি
কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুল গুলো সব
ঝরে ঝরে পরে যায়
কেন জানিনা আমি,কেন জানিনা..
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না…
আশায় আশায় দিন যে গেল
আশা পুরুন হলনা।

চোখের কাছে সুখের পাখি

খাচায় ধরা দিলনা
এত কথা বুঝে পাখি
মনের কথা বুঝলোনা।
আপন করে ভাবলাম যারে
সেতো দূরে সরে রয়
সেইনা ব্যাথার বিষে হৃদয়
তিলে তিলে হয়রে খয়,
এতদিনে বুঝলাম আমি
কেউ কারো নয়
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পুরুন হলনা।
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলামনা
আশায় আশায় দিন যে গেল
আশা পুরুন হলনা
ভালোবেসে গেলাম শুধূ।

 

Google News
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

valobeshe gelam shudu valobasha pelam na lyrics

Valobeshe gelam sudhu valobasha pelam na
ashay ashay din je gelo asha puron holo na

Karo ashar tori hay re pay khuje kinara
nirasharu adhar amar kore sudhu ishara
karo ashar malakhani konthete shova pay
amar ashar fulgulo sob jhore jhore pore jay
keno jani na ami keno jani na||

Chokher kache sukher pakhi khachay dhora dilo na
eto kotha bojhe pakhi moner kotha bujhlo na
apon kore vablam jare se to dure sore roy
sei na bathar bisher hridoy tile tile hoyre khoy
eto dine bujhlam ami keu karo noy…

 

এন্ড্রু কিশোর :

এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মাতা মিনু বাড়ৈ রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন ।মায়ের কাছে পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল। তার শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহী | তার মাতা ছিলেন সংগীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার।

প্রিয় শিল্পীর নামানুসারে তার সন্তানের নাম রাখেন ‘কিশোর’। মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সংগীতাঙ্গনেই পা রাখেন।কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

 

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না লিরিক্স | valobeshe gelam shudu valobasha pelam na lyrics | andrew kishore

আরও দেখুনঃ

Leave a Comment