খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই নভেম্বর ২০২২, ৭:১৭ এএম
ভালোবেসে এইবার লিরিক্স, ভালোবেসে এইবার আয় কাছে তুই গানের শিল্পী হৃদয় খান। তিনি একজন বাংলাদেশী গায়ক এবং সুরকার। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম “হৃদয় মিক্স” প্রকাশিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
দুচোখে তোর, তুলে দেবো,
স্বপ্ন আর আমারি ঘর
কথা দিলাম, মেঘে মেঘে,
হয়ে যাবে আমি যে তোর।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
দুপায়ে তোর এনে দেব,
পৃথিবী আর চাঁদের শহর
কথা দিলাম চাইলে তুই,
সূর্যটাও হবে যে তোর।
কে আছে বল তোরি মত এমন,
কে বোঝে বল, বোঝে আমার এ মন।
ভালোবেসে এই বার আয় কাছে তুই,
সব ভুলে এক বার আয় তোকে ছুঁই
ভালোবেসে দুজনে ডুবেছি অতল,
আয় তবে এই বার ভালোবাসি চল।
Bhalobeshe Eibar Aye Kache Tui
Shob Bhule Ekbar Aye Toke Chui
Bhalobeshe Dujone Dubechi Otol
Aye Tobe Eibaar Bhalobashi Chol
Ke Ache Bol Tori Moto E Mon
Ke Bojhe Bol Bojhe Amar E Mon
Valobeshe Eibar Aye Kache Tui
Shob Bhule Ekbar Aye Toke Chui
Valobese Dujone Dubechi Otol
Aye Tobe Eibaar Bhalobashi Chol…
হৃদয় খান ১৯৯১ সালের ০৩ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মাঝে হৃদয় বড়।ছোট ভাই প্রত্যয় খান একজন গায়ক,সুরকার ও সংগীত পরিচালক।মা শেফালী খান ও তার বাবা রিপন খান, যিনি বাংলাদেশের “জিঙ্গেল কিং” নামে পরিচিত।
তার দাদা মইনুল ইসলাম খান একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক ছিলেন।হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু কিশোর বয়সে। তার দাদা ছিলেন গানের ওস্তাদ। বসার ঘরে ছেলেমেয়েদের তিনি নিয়মিত গান শেখাতেন। সেই পথ ধরে বাবা রিপন খানও হলেন নামকরা সঙ্গীতশিল্পী। লিটল জুয়েলস স্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি।
২০০৮ সালে লেজার ভিশন থেকে ‘হৃদয় মিক্স’ বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাতে দ্রুত জনপ্রিয় বানিয়ে দেয়। এর পরে তার আরও কয়েকটি অ্যালবাম বের হয়।হৃদয় খান ২০১০ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এর প্রেমে পরেন। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৪ সালের ১ আগস্ট দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ৬ এপ্রিল ২০১৫ সালে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যান।
মন্তব্য