সিগারেট লিরিক্স | Cigarette lyrics | Anjan Dutta | Aami Ashbo Phire

সিগারেট লিরিক্স | Cigarette lyrics | অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস, রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস করেছেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জনযাত্রা নামে বাংলাদেশের সাজ্জাদ হুসাইন একটি বই লিখেছেন।

 

সিগারেট লিরিক্স | Cigarette lyrics | Anjan Dutta | Aami Ashbo Phire

 

Movie: Aami Ashbo Phire

Song: Cigarette 

Singer: Anjan Dutta

Music: Neel

 

সিগারেট লিরিক্স | Cigarette lyrics | Anjan Dutta | Aami Ashbo Phire
Anjan Dutta

 

সিগারেট লিরিক্স :

 

চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
শান্ত শহরও হয়ে যায়,
ঘুমিয়ে পড়ে;
ক্লান্ত শরীর বিছানায় সরে যেতে চায়
উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণিঝড়ে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
দেখো পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
জ্বলে জ্বলে জ্বলে মোমবাতি হ্যাপি বার্থডে
গলে যেতে যেতে কত রাগ জমা হয়ে যায়
কমে যেতে যেতে কত কান্না কাঁদা হয় না
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
জলে চলে যায় কত আশা কত ভরসা
ঝগড়ার শুরু আর শেষ কলতলায়
পাশা খেলে হেরে গেছে, তাই কুরুক্ষেত্র
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে

অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।

পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
সিগারেট লিরিক্স | Cigarette lyrics | Anjan Dutta | Aami Ashbo Phire
Anjan Dutta

Cigarette lyrics in english :

chole jete gele pichutan bhule jete hobe
bole jete gele obhiman bhule jete hoy
herey gele golam chor tas fele dite hobe
oboshese cigarette tumi ami sobbai
shanto shohor oh hoye jai,
ghumie pore
klanto shorir bichanai sore jete chai
urey chole jai joma jonjal ghurni jhore
oboshese cigarette tumi ami sobbai
Dekho pure jete hobe jeno tai
hello hello hello goodbye
pure jete hobe jeno tai
hello hello hello goodbye

jwole jwole jwole mombaati happy birthday
gole jete jete koto raag joma hoye jai
kome jete jete koto kanna kanda hoy na
oboshese cigarette tumi ami sobbai
jole chole jai koto asha koto bhorsa
jhograr shuru arr shesh koltolai
pasha khele herey geche tai kurukhetro
oboshese cigarette tumi ami sobbai
pure jete hobe jeno tai
hello hello hello goodbye
pure jete hobe jeno tai
hello hello hello goodbye

chole jete gele pichutan bhule jete hobe
bole jete gele obhiman bhule jete hoy
herey gele golam chor tas fele dite hobe
oboshese cigarette tumi ami sobbai
pure jete hobe jeno tai
hello hello hello goodbye
pure jete hobe jeno tai
hello hello hello goodbye

 

সিগারেট লিরিক্স | Cigarette lyrics | Anjan Dutta | Aami Ashbo Phire
Anjan Dutta

অঞ্জন দত্ত:

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে। সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়।

তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতাভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যান এ সাংবাদিকের কাজ করেন।

অঞ্জন দত্ত ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন। তাকে ‘একদিন অচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীণ’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’ সহ আরো বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’তে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

অঞ্জন দত্ত ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন।

আরও দেখুনঃ

Leave a Comment