খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই নভেম্বর ২০২২, ৯:২৩ এএম
“আমারো ছিল সব একদিন” একটি হৃদয়স্পর্শী বাংলা গজল, যা গেয়েছেন তরুণ শিল্পী হুজাইফা ইসলাম। ধর্মীয় অনুভূতি, মানবিক বেদনা ও যুদ্ধ–বিধ্বস্ত মানুষের আর্তচিৎকার—সবকিছু মিলিয়ে গানটি এক অনন্য আবেগ সৃষ্টি করেছে। অনাথত্ব, পরিবারহারা জীবন এবং নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর অবর্ণনীয় কষ্ট গানটির কেন্দ্রীয় বিষয়।
গজলের সুর ও পরিবেশনা শ্রোতাকে গভীরভাবে ভাবায়—মানবতার কাছে আহ্বান করে শান্তি, সহমর্মিতা এবং প্রার্থনার।
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
সব কিছু হয়ে গেছে বিরান মরু,
সব কিছু হয়ে গেছে বিরান মরু,
কান্নার জলটুকু চোখে নে—ই।
আজ আমার নেই কিছু নেই,
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
জানি না কী দোষ ছিলো আমার বাবার,
মায়েরও স্বপ্ন ছিলো বেঁচে থাকার।
জানি না কী দোষ ছিলো আমার বাবার,
মায়েরও স্বপ্ন ছিলো বেঁচে থাকার।
ছোট দুটি বোন ছিলো ফুলের মতো,
ছোট দুটি বোন ছিলো ফুলের মতো—
ঘাতকের আঘাতে তারাও নেই।
আজ আমার নেই কিছু নেই,
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
কত যে অনাথ শিশু আমার মতো—
মুখ বুঝে কাঁদে আর খুঁজে স্বজন।
কত যে অনাথ শিশু আমার মতো—
মুখ বুঝে কাঁদে আর খুঁজে স্বজন।
হায়নারা বারুদের গন্ধ ছড়ায়,
হায়নারা বারুদের গন্ধ ছড়ায়—
ধম নেয়ার মতো বাতাসও নেই।
আজ আমার নেই কিছু নেই,
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
তোমরা যারা আছো নানান দেশে,
স্বজনের মায়া ভরা পরিবেশে—
তোমরা যারা আছো নানান দেশে,
স্বজনের মায়া ভরা পরিবেশে।
আমাদের লাগি শুধু দোয়া করো,
আমাদের লাগি শুধু দোয়া করো—
জীবনের সাধ যেন পাই এখানে।
আজ আমার নেই কিছু নেই,
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
এই গজলে একজন শিশু বা যুদ্ধবিধ্বস্ত মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে যিনি সব হারিয়ে একা হয়ে গেছেন।
এটি শুধু একটি গান নয়—এ এক মানবিক সঙ্কটের প্রতিচ্ছবি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য