খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই নভেম্বর ২০২২, ৬:৫৭ এএম
দেখে যারে মাছ ভান্ডারী লিরিক্স | বেবী নাজনীন (জন্ম : ২৩ আগস্ট, ১৯৬৫) বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
Singer: Baby Naznin | বেবী নাজনীন
Album: Jedin Pakhi Ure Jabe
Label: Sangeeta
দেখে যারে মাইজভান্ডারে, দেখে যারে…
দেখে যারে মাইজভান্ডার, হইতাছে নূরের খেলা,
নূরী মাওলা বসাইলো, প্রেমের মেলা।।
আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায়,
গাউছুল আজম মাইজভান্ডারীর, আশেকানে হুষ হারাই।
জিকিরেতে আকাশ বাতাস, করে আল্লাহ হু আল্লাহ।।
খাঁটি দীলে নূরী মাওলার, যে করিবে জিয়ারত,
দীলের পর্দা যাবে খুলে, এ হবে তার এবাদত।
অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দীল খোলা।।
দিন থাকিতে ওরে গফুর, গেলি না তুই মাইজভান্ডার,
মনের আশা না মিটিল, পাইলি না মাওলার দিদার।
যাইতি যদি মোরাকাবায়, দেখতিরে মুর্শিদ মাওলা।।
বেবী নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’ উল্লেখযোগ্য। এছাড়া “এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল”, “লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে”, “ঐ রংধনু থেকে কিছু কিছু রং”, “ও বন্ধুরে তুই কতদূরে”, “মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে”, “দু’চোখে ঘুম আসে না”, “কাল সারারাত ছিল স্বপনেরও রাত”, “ও বন্ধু তুমি কই কই রে”, “কই গেলা নিঠুর বন্ধুরে” গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।
মন্তব্য