খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই নভেম্বর ২০২২, ৭:০ এএম
“বলতে চেয়ে” ইমরান মাহমুদুলের গাওয়া এক জনপ্রিয় রোমান্টিক গান। আবেগঘন শব্দচয়ন, সহজ-সুরেলা সুর এবং ইমরানের মিষ্টি কণ্ঠ—এই গানটিকে তরুণদের মাঝে বিশেষভাবে জনপ্রিয় করেছে। ভালোবাসার কথা মুখে বলতে না পারার অনুভূতি, মনোজগতের টানাপোড়েন ও আবেগ এই গানের কথায় দারুণভাবে ফুটে উঠেছে।
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারই কাছেই ফিরে আসি।
তুমি তুমি তুমি,
শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা,
কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। (×2)
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি।
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মেলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম (×2)
ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে…
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি।
মন অল্পতে, প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি, আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে (×2)
ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে…
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
Bolte cheye mone hoy
Bolte tobu dey na hridoy
Koto-ta tomay bhalobashi
Cholte giye mone hoy
Duratta kichu noy
Tomari kachei fire ashi
Tumi tumi tumi
Sudhu ei moner anache kanache
Sotti bolo na
Keu ki prem-hina kokhono bache (×2)
Megher khame aaj tomar name
Uro chithi pathiye dilam
Pore niyo, tumi miliye neo
Khub jotoney ta likhechilam (×2)
O chai pete aro mon
Peye-o eto kache…
Mon alpotey, priyo golpotey
Kolponay shopno aanke
Bhul truti abegi khunshuti
Sarakhon tomay chhuye rakhe (×2)
ইমরান মাহমুদুল বাংলাদেশের আধুনিক গানের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী ও কণ্ঠশিল্পী। তিনি ২০০৮ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে পরিচিতি অর্জন করেন।
এরপর তিনি চলচ্চিত্র ও একক অ্যালবামে একের পর এক জনপ্রিয় গান উপহার দেন।
মেরিল-প্রথম আলো পুরস্কার – শ্রেষ্ঠ গায়ক
মন্তব্য