খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই নভেম্বর ২০২২, ৮:৪৫ এএম
সারা রাত জেগে জেগে লিরিক্স | মোহাম্মদ মাহবুবুল হক খান (২৮ ফেব্রুয়ারি ১৯৫০ – ৫ জুন ২০১১) একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন। তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সংগীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয় |
শিল্পী : আজম খান
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।
তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়াই ঘুরে ঘুরে ।।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।।
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।
এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে ।।
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।
সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।
আজম খান ১৯৫০ সালে ঢাকার আজিমপুরে জন্ম গ্রহণ করেন। বাবা সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে তার ছেলেবেলা কাটে আজিমপুরের ১০ নম্বর সরকারি কোয়ার্টারে। ১৯৫৫ সালে তিনি প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৬ সালে তার বাবা কমলাপুরে বাড়ি বানান। এরপর থেকে সেখানে বসতি তাদের।
সেখানে তিনি কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাথমিক স্তরে এসে ভর্তি হন। তারপর ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।
মন্তব্য