শনিবার, ১১ই জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ই জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’ আন্তর্জাতিক পুরস্কার জিতে ১৭ জুলাই আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’ কে-পপের বিশ্বজয়: তিন দশকের রাজকীয় বিবর্তন ও সাংস্কৃতিক বিপ্লব হোয়াইট হাউজের টিকটকে গ্র্যান্ডের গান : তারকা ক্ষোভ, বিতর্ক তুঙ্গে ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন: ‘শিকার’ সিনেমায় নতুন গান, নেপালে দৃশ্যায়ন হঠাৎ বিয়ে ভ্যানেস উ’র, পাত্রী জাপানি তারকা এমি আরামাকি শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে নেট-দুনিয়ায় ভাইরাল তরুণী সিনথিয়া অমি ম্যানহাটনে তারকা বিয়ে: টেইলর-ট্র্যাভিসের রাজকীয় আয়োজনের জল্পনা তুঙ্গে বদলে যাচ্ছে মিউজিক ভিডিওর চালচিত্র: তারকারা কেন ঝুঁকছেন বিগ বাজেটে? বিশ্বকাপ উন্মাদনা বাড়াতে নোরা ফাতেহির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’ সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’

শিল্পী ও সঙ্গীত ব্যক্তিত্ব

কাজী নজরুল ইসলাম | বাঙালি জাতিয় কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৭ই অক্টোবর ২০২৫, ৮:১০ পিএম

কাজী নজরুল ইসলাম | বাঙালি জাতিয় কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

জন্ম ও প্রাথমিক জীবন

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি।

তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল “দুখু মিয়া”।

নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। মক্তবে (মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল) কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ সালে তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে।

এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াযযিন (আযান দাতা) হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়।

পারিবারিক জীবন

১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।

নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি/ফারসি উভয় ভাষাতেই নামকরণ করেন। যেমন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ।

বিদ্রোহী নজরুল

তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান ১৯ জুনে- এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে।

তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে “এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়, আজি রক্ত-নিশি ভোরে/ একি এ শুনি ওরে/ মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে” প্রভৃতি।

এখানে ১৭ দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। ১৯২১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। ২১ নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল- এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন; অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, “ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী”- নজরুলের এ সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি।

বিদ্রোহী কবিতাটি ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতিলাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন:-

“আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,

আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, চির লাঞ্ছিত বুকে গতি ফের

আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,

চিত চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!

আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুখন,

আমি চপল মেয়ের ভালবাসা তার কাকন চুড়ির কন-কন।

মহা-বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-

বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

……………………..

আমি চির বিদ্রোহী বীর –

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির!”

১৯২২ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। ১৯২০-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,

“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।

আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।”

সঙ্গীত

নজরুলের গানের সংখ্যা চার হাজারের অধিক। নজরুলের গান নজরুল সঙ্গীত নামে পরিচিত।

কাজী নজরুল ইসলাম | বাঙালি জাতিয় কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক

১৯৩৮ সালে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। সেখানে তিনটি অনুষ্ঠান যথাক্রমে ‘হারামণি’, ‘নবরাগমালিকা’ ও ‘গীতিবিচিত্রা’র জন্য তাকে প্রচুর গান লিখতে হতো।

গদ্য রচনা, গল্প ও উপন্যাস

নজরুলের প্রথম গদ্য রচনা ছিল “বাউণ্ডুলের আত্মকাহিনী”। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: “হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে”। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান- এছাড়া একই বছর প্রবন্ধ-সংকলন যুগবাণী প্রকাশিত হয়।

অসুস্থতা

নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। এমন সময়ই অর্থাৎ ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুষ্পষ্টরূপে জানা যায় ১৯৪২ খ্রিষ্টাব্দের জুলাই মাসে। এরপর তাকে মূলত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়। কিন্তু এতে তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। ১৯৪২ সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন।

বাংলাদেশে আগমন ও প্রয়াণ

১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৬ খ্রিষ্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারী করা হয়।

এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোন উন্নতি হয়নি।১৯৭৬ সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

নজরুল তার একটি গানে লিখেছেন, “মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই / যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই”:- কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয়। তবে প্রমিলা দেবীর শেষ ইচ্ছা ছিল তার স্বামীকে যেন তার কবরের পাশে (চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে) সমাধিস্থ করা হয়।কিন্তু প্রমিলার শেষ ইচ্ছাটি আর পূরণ হয়ে উঠে নি।

 

সম্মাননা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়ায় “নজরুল অ্যাকাডেমি” নামে একটি বেসরকারি নজরুল-চর্চা কেন্দ্র আছে। চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে ২০১২ সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তার রচিত “চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধগগনে বাজে মাদল” বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত।

২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি ও শিশু সংগঠন বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। এছাড়া সরকারিভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান নজরুল ইন্সটিটিউট- ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ।

মন্তব্য