তোমার জন্য নীলচে লিরিক্স .শায়ান চৌধুরী অর্ণব (জন্ম: ২৭ জানুয়ারি ১৯৭৮; অর্ণব নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। প্রথমদিকে তিনি বাংলাদেশী বাংলা ব্যান্ডের সদস্য হিসেবে কাজ করলেও পরবর্তীকালে প্রেয়ার হল নামে আলাদা একটি ব্যান্ড গঠন করেন।

তোমার জন্য নীলচে লিরিক্স | Tomar Jonno Lyrics | Arnob | tomar jonno
Album Name – Hok Kolorob | Singer – Arnob
songs
তোমার জন্য নীলচে তারার লিরিক্স :
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো ।
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো ।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে ।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে ।
তোমায় ঘিরে এতগুলো রাত ,
অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা ।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে ,
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে ।

Tomar Jonno Lyrics In english
Tomar Jonno Nilche Tarar Ektu Khani Aalo
Bhorer Rong Raater Mishkalo
Kath-Golaper Shadar Maya Mishiye Diye Bhabi
Abcha Neel Tomar Lage Bhalo
Vabna Amar Shimul dale Lalche Agun Jwole
Mohuar Bone Matal Hawa Khele
Ek Mutho Rod Akash Bhora Tara
Bhije Mati-te Joler Noksha Kora
Mon-ke Sudhu Pagol Kore Fele
Tomay Ghire Eto Gulo Raat
Odhir Hoye Jege Thaka
Tomay Ghire Amar Bhalo Laga
Akash Bhora Tarar Aloy tomay Dekhe Dekhe
Bhalobashar Pakhi Mele mon Bholano Pakha

সঙ্গীত জীবন
সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে অর্ণব এস্রাজ শেখা শুরু করেন। পরবর্তীকালে ধীরে-ধীরে সঙ্গীতের বিভিন্ন ধারা, বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতের উপর তিনি জ্ঞান অর্জন করেন। বিদ্যালয়ে থাকাকালীন তিনি গিটার এবং কিবোর্ড বাজানো শুরু করেন। শান্তিনিকেতনের বাউল গান তার পরবর্তী সঙ্গীতে ছাপ ফেলে। ১৯৯৭ সালে অর্ণব নিজের কিছু ভারতীয় সঙ্গীদের সাথে বাংলা নামে ব্যান্ডদল গঠন করেন। পরবর্তিতে বুনো এবং আনুশেহ্ অনাদিল দলটিতে যোগ দেয়।
শান্তিনিকেতন থেকে বিদায় নিয়ে অর্ণব বাংলাদেশে ফিরে এলে বাংলা একটি পরিপূর্ণ বাংলাদেশী ব্যান্ড হিসাবে পরিচিত পায় যা ছিলো অর্ণব ও অন্যান্য ব্যান্ড সদস্যদের বহুদিনের স্বপ্ন। অর্ণব বাংলা ব্যান্ড ছাড়াও তিনি প্রেয়ার হল নামের একটি ব্যান্ডেরও সদস্য।
২০০০ সালে তিনি বন্ধন নাটকের সূচনাসঙ্গীতে কণ্ঠ দেন এবং গানটি সেসময় বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
২০১০ সাল থেকে তিনি আধখানা মিউজিক কোম্পানির অধিনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এখানে তিনি মিউজিক ভিডিও, প্রামাণ্যচিত্র এবং বিজ্ঞাপন ভিডিও ইত্যাদির নির্দেশনা দেন। সেখান থেকেই তার সঙ্গীতের সফর শুরু হয়। পাঠভবনে ছাত্রদের গাছতলায় গুরুশিষ্য পরম্পরায় পড়ানো হতো। বর্ষাকালে বৃষ্টি হলেই ক্লাস মুলতুবি রাখা হত। এই সময় অর্ণব তার কিছু বন্ধুদের সাথে বসে গান লিখতেন ও তাতে সুরারোপ করতেন।

ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে অর্ণব ভারতীয়-বাংলাদেশী সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তারা একসাথে পড়াশোনা করেছেন শান্তিনিকেতনের পাঠ ভবনে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে।এরপর ২০২০ সালের অক্টোবর ২৮ তারিখে ২য় বিয়ে করেন আসামে জন্ম নেওয়া এবং আসানসোলে বেড়েউঠা সুনিধি নায়েককে।
আরও দেখুন :