ভাল লাগে হাটতে তোর হাত ধরে লিরিক্স | Valo lage hatte tor hat dhore lyrics, গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

ভাল লাগে হাটতে তোর হাত ধরে লিরিক্স | Valo lage hatte tor hat dhore lyrics | Arijit Singh | অরিজিৎ সিং
ভাল লাগে হাটতে তোর হাত ধরে লিরিক্স:
ওরে মন, বোবা মন, বোকা মন
জানে না, শোনে না, সে বারণ
খালি যায় ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ
তাই পারবো না, আমি পারবো না
আমি পারবো না, আমি পারবো না
ও.. পারবো না আমি ছাড়তে তোকে
কোনো মতে আর হারতে তকে
সরে যেতে আর আমি পারবনা (x2)
তোর বায়না সব রেখে দেব সাজিয়ে
তুই চাইলে বল হয়ে আছি রাজি রে
পালাতে আমি পারবোনা..
ছায়া তোর হয়ে আছি দেখ
পথে তোর চেয়ে আছি দেখ
হুম.. তোকে বল কি করে বোঝাই
দুজনেই হয়ে আছি এক
হু.. পারবো আমি রাখতে তোকে
পারবো আমি ঢাকতে তোকে
ছেড়ে যেতে আর আমি পারবনা
হু.. তোর বায়না সব রেখে দেব সাজিয়ে
তুই চাইলে বল হয়ে আছি রাজি রে
পালাতে আমি পারবোনা…
ওরে মন বোবা মন বোকা মন
জানে না শোনে না সে বারণ
খালি যায় ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ
তাই পারবোনা, আমি পারবোনা
আমি পারবোনা, আমি পারবোনা
ও.. হো.. ও.. হো..

Valo lage hatte tor hat dhore lyrics in English:
Ore mon, Boba mon, Boka mon
Jane na, Shone na, Se baron
Khali jay, chute jay, dike tor
Theke jay, chintay okaron
Tai parbo na, Ami parbo na
Ami parbona, Ami parbo na
Oo.. Parbona ami charte toke
Kono mote ar harte toke
Shore jete ar ami parbona..
Tor bayna shob rekhe debo sajiye
Tui chaile bol hoye achi raaji-re
Palate ami parbo na..
Chaya tor hoye achi dekh
Pothe tor cheye achi dekh
Hm.. toke bol ki kore bojhai..
Dujonei hoye achi ek
Hm.. Parbo na ami rakhte toke
Parbo na ami dhakte toke
Chere jete ar ami parbo na
Hm tor bayna sob rekhe debo sajiye
Tui chaile bol hoye achi raaji re
Palate ami parbona….
অরিজিৎ সিং:
অরিজিৎ সিং (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সম্যক জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কয়েকজন খ্যাতনামা সঙ্গীত পরিচালক, যেমন: মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। বলিউডে তাঁর গাওয়া প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির ফির মহব্বত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালই জনপ্রিয়তা লাভ করছ। তবে, ২০১৩ সালে মুকেশ ভাটের প্রযোজিত ছবি আশিকি ২-তে কয়েকটি গানে কন্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
বিশেষত ওই ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সঙ্গীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এ ভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।

আরও দেখুনঃ