খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই নভেম্বর ২০২২, ১২:৩২ পিএম
ভালো আছি ভালো থেকো লিরিক্স | আমার জন্ম আলিপুরের এক হাসপাতালে। এখন স্থায়ী ঠিকানা নাকতলা। কিন্তু বাবার চাকরি এবং বাড়ি শিফটিংয়ের সূত্রে নানান জায়গায় থেকেছি। দমদম, মেদিনীপুর।লোয়ার কেজি থেকে কলেজের ফার্স্টইয়ার পর্যন্ত বারাসতেই কেটেছে।উচ্চমাধ্যমিক বারাসত মহাত্মা গাঁধী মেমোরিয়াল হাইস্কুল থেকে। এর পর বিপি পোদ্দার ইনস্টিটিউট অবম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে বিটেক।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি,সেই সব মানুষের দলে পড়ি, যারা কলকাতাকে পৃথিবীর সেরা শহর বলে মনে করে। তবে শুধুমাত্র মানুষকে বলার জন্য মনে করা নয়। এটা একদমই মন থেকে।
ছোটবেলায় কাকু এবং মায়ের সঙ্গে অ্যাকাডেমি, রবীন্দ্রসদন চত্বরে আসতাম। তখন আমার কলকাতাকে চেনার পরিধিটা এই বৃত্তেই ঘোরাফেরা করত।এ সময় ছবি আঁকা শিখছি, প্র্যাকটিস করছি। অ্যাকাডেমির সাউথ গ্যালারির প্রদর্শনীতে আমার ছবিও স্থান পেয়েছে। তখন ক্লাস টু-থ্রি-তে পড়ি।
কলকাতার বাজার, কলকাতার রাস্তাঘাট, অলিগলির সঙ্গে পরিচয় ঘটতে থাকে কলেজ লাইফে। যখন আমি ছবি তুলছি তখন থেকে। এই সময় থেকেই কলকাতার স্ট্রিটফুড এক্সপ্লোর করতে শুরু করি। কলকাতায় আমি এক ফোটোগ্রাফার কাকুর সঙ্গে ছবি তুলতে আসতাম। তাঁর পুরনো একটা এসএলআর ছিল, ওটা দিয়েই ক্যামেরা হ্যান্ডেল করতে শেখা।
তবে আমি গানটাকে সিরিয়াসলি নিই অনেক পরে। যদিও আমার গানের সঙ্গে পরিচয় ঘটেছিল গান শোনা দিয়েই। তখন আমিখুব ছোট। দুষ্টুমি করলেইদাদু শাস্তি দিত, এক ঘণ্টা একটা ক্যাসেট শুনতে হবে।প্রথম প্রথম শাস্তি মনে হলেও দু’-এক দিন পর থেকে আমার সেটা শাস্তি বলে মনে হয়নি। কারণ গান শুনতে আমার বেশ ভাল লাগত।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য