রূপকথার জগতে গানের লিরিক্স | নেটওয়ার্কের বাইরে মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ২০২১ সালের বাংলাদেশী ওয়েব চলচ্চিত্র। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি সদ্য বিশ্ববিদ্যালয় সমাপ্ত করা চার বন্ধুর আনন্দ–বেদনা, ভ্রমণ ও অপ্রত্যাশিত ঘটনার গল্প। এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদী।
রূপকথার জগতে গানের লিরিক্স | Rupkothar Jogote Ganer Lyrics | Networker Baire

রূপকথার জগতে গানের লিরিক্স :

Rupkothar Jogote Ganer Lyrics :
Kichu kothar pithe kotha
Tumi chuye dilei mukhorota
Hasi binimoy chokhe chokhe
Mone mone roy byakulota
Amay deko eka bikele
Kokhono kono betha pele
Amay rekho pryio prohore
Jokhoni mon kyamon kore
Kono ek rupkothar jogote
tumi to esecho amari hate
kono ek rupkothar jogote
Tumi chirosathi amar, jiboner ei pothe.
Kothayo futeche ful
KOthayo jhoreche tara
Kothao kichu nai
Tomar amar golpo chara
Tumi amar swapnosarothi
Jibone tumi sera sotti.
Somoy furiye jak
premer kobita pore
Chorao kichu sukh
Jokhoni tomar icche kore
Tumi amar golpo jonaki
Tomari ashay ashay thaki.

কাহিনি
আবিরের (শরিফুল রাজ) স্মৃতিচারণ দিয়ে চলচ্চিত্রটি শুরু হয়। মুন্না (খায়রুল বাসার), সিফাত (জুনায়েদ বোগদাদী), রাতুল (ইয়াশ রোহান) ও আবির চার ঘনিষ্ঠ বন্ধু। আবির ধনী পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর সে তার বাবার ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করবে। ইতোমধ্যে অন্য একটি মেয়ের সাথে ডেট করতে গিয়ে সেই মেয়ের বান্ধবী সামিয়ার (নাজিফা তুষি) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মুন্না গান পাগল, কিন্তু সে সুর খুঁজে পাচ্ছে না।
তার বাবা তাকে তার গানের ব্যাপারে উৎসাহ দেয়। সিফাত মেধাবী ছাত্র ও বিশ্বস্ত প্রেমিক। সে কথাকে (তাসনিয়া ফারিণ) ভালোবাসে। উচ্চশিক্ষার জন্য সে দেশের বাইরে যাবে। অন্যদিকে মুন্না মধ্যবিত্ত পরিবারের সন্তান। চাকরির অন্বেষণ করছে, কিন্তু ফলাফল খারাপ থাকার কারণে প্রত্যাশিত চাকরি পাচ্ছে না।

চার বন্ধু জীবনের আসল যাত্রা শুরুর পূর্বে এই বিশৃঙ্খল শহর থেকে বের হয়ে কক্সবাজারে একটি ভ্রমণ পরিকল্পনা করে। এটিই একত্রে তাদের প্রথম সফর, তারা এটি চিরকাল চালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ভ্রমণকালে মুন্নার পরিচয় হয় ডাক্তার তানিয়ার (নাজিয়া হক অর্ষা) সাথে। তানিয়া তার থেকে বয়সে বড় হলেও সে তার সাথে ভাব জমায় এবং দীর্ঘদিন পর সে তার গানের জন্য সুর খুঁজে পায়। অন্যদিকে, মুন্না, রাতুল ও আবির সিফাতকে বিস্মিত করে দিতে কথাকে কক্সবাজার আসতে বলে। সিফাত কথাকে কক্সবাজার থেকে অবাক হয় এবং তারা সেখানে ভালো সময় কাটায়। কথা সেদিনই ঢাকা ফিরে আসে।
এরপর তারা তাদের বান্ধবী ফাইজার (তাসনুভা তিশা) সাথে দেখা করে। ফাইজা কক্সবাজারে একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। সে তাদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে। ফাইজার সাথে দেখা হওয়ার পর কক্সবাজারের কেন্দ্রস্থলে যখন তারা মজা, ঠাট্টা এবং উন্মাদনায় লিপ্ত ছিল, তখন তাদের সাথে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবন পরিবর্তন করে দেয়।
আরও দেখুন :