খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই নভেম্বর ২০২২, ৯:৮ এএম

শহরের উঠোনজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন এক সুরের ঢেউ—দেবদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে “অন্ধ করে দাও”। প্রথমে রুফ কনসার্ট, তারপর ইউটিউব—দু’জায়গাতেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি। তার আগেই তাঁর আরেক জনপ্রিয় গান “হয়নি আলাপ” শহরজুড়ে ভাইরাল হয়ে যায়, মাত্র দুই মাসেই লক্ষাধিক শ্রোতার মন কাড়ে।
দেবদীপের গলায় যেমন কাঁচা আবেগ, তেমনই অভিনব শব্দচয়ন ও সুর—যা তাকে দ্রুত নতুন প্রজন্মের পছন্দের তালিকায় নিয়ে এসেছে।
উড়বো বলে ঝাঁপ দিয়েছি,
মরবো না কে জানে,
এই আমায় দেখে হঠাৎ এমন
চমকে ওঠার মানে
সে তো সবাই জানে।
সবাই জানে অঙ্ক কঠিন,
মিলবে না একটাও।
আমার তোমায় দেখে আশ মেটে না,
কোথায় যাবে যাও।
আমায় অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও গো,
তুমি তো সব দাও গো আমায়—
অন্ধ করে দাও।
মন ভেঙে দাও, মন ভেঙে দাও
পাহাড় থেকে ঠেলে,
আমি খুন-খারাবি চাই না এমন
মনখারাপে পেলে—
কেমন বেয়াক্কেলে।
বেয়াক্কেলের শুনলে কথা
জ্বলবে তোমার গাও।
বেয়াক্কেলের বড্ড জ্বালায়
আর একটা গান গাও।
আমি জ্বলবো তবু ছাই হবো না,
সেই বাঁশি বাজাও।
আমায় পাগল করে দাও,
ওই উড়ন্ত সব নেশার মতো—
পাগল করে দাও।
আমায় অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও গো,
তুমি তো সব দাও গো আমায়—
অন্ধ করে দাও।
প্রায় লক্ষ বছর ঘুম আসেনি,
জল জোটেনি ঠোঁটে।
তুমি আমার পেটে মারলে লাথি,
রাগ হবে না মটে।
আমি ফুল ফোটাবো,
ফুল ফোটাবো না হূল ফোটাবো—
কোনটা তুমি চাও?
খেলাতে বারণ চোখের পলক ফেলা,
চোখের জল আটকাও।
আমায় ধ্বংস করে দাও,
ধ্বংস করে দাও,
তুমি তো সব দাও গো আমায়—
ধ্বংস করে দাও।
আমায় পাগল করে দাও,
উড়ন্ত সব নেশার মতো
পাগল করে দাও।
অন্ধ করে দাও,
আমার দৃষ্টি কেড়ে নাও,
ওগো তুমি তো সব দাও গো আমায়—
অন্ধ করে দাও।
Urbo bole jhap diyechi
Morbo na ke jaane
Ei amay dekhe hotath emon
Chomke othar maane
Sobai jaane onko kothin
Milbe na ektao
Amar tomay dekhe
Aash mete na
Kothao jabe jao
Amay ondho kore dao
Amar drishti kere nao go
Tumi toh dao go amay
Pagol kore dao
দেবদীপের সঙ্গে গানের সম্পর্ক বহু বছরের। তবে মাঝখানে তিনি তেঁতুল বনের নির্জনতায় হারিয়ে গিয়েছিলেন। শহরে ফিরে আসার পর যেন আলো থেকেও দ্রুত ছুটে এসেছে তাঁর গান। তাঁর ভাইরাল সৃষ্টি “হয়নি আলাপ” প্রথম রুফ কনসার্টেই শ্রোতাদের মাতিয়ে তোলে।
বর্ষবরণের রাতে উপল সেনগুপ্তের আয়োজন করা সেই কনসার্ট থেকেই গানটির যাত্রা শুরু।
২০২৪ সালের ৯ এপ্রিল ইউটিউবে আপলোডের সাত দিনের মধ্যেই গানটি পৌঁছে যায় এক লক্ষ ভিউ অতিক্রমে।
রাস্তার মানুষও এখন তাকে চিনে বলে ওঠে, “দেবদীপ! তোমার গানের ফ্যান হয়ে গেছি।”
তবু তিনি বিনয়ী—
“ভাল গেয়েছি ভালো লেগেছে। খারাপ করলে এক মিনিটেই সবাই ছুড়ে ফেলবে।”
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য