খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই নভেম্বর ২০২২, ৬:২৭ এএম
মঙ্গল দীপ জ্বেলে লিরিক্স |
লতা মঙ্গেশকর ( ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি।
এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
singer : Lata Mangeshkar
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু (x2)
যে তুমি আলো দিতে
প্রতিদিন সূর্য উঠাও
ওদের বুঝিয়ে দাও সেই তুমি
পাথরেও ফুল যে ফোটাও
জীবন মরুতে
করুনা ধারায় ধরো প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
বল তার কি অপরাধ
জন্ম হয়েছে যার পাকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে
ভুল পথে গেলে
তুমি এসে হাত ধর প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
Mangal Deep Jele
Ondhokare du-chokh aloy bhoro probhu
Tobu jara biswash korena tumi acho
Tader marjona koro prabhu.. (x2)
Je tumi alo dite Protidin surjo othao
Oder bujhiye dao sei tumi
Pathoreo phul je photao
Jibon moru te Koruna dharay dhoro probhu.
Mangal Dip Jele
Andhokare du-chokh aloy bhoro probhu
Tobu jara biswash korena tumi acho
Tader marjona koro prabhu..
Bolo taar ki oporadh
Jonmo hoyeche jar paape
Tomaro chowa diye tumi
Photao poddo kore taake
Bhul pothe gele
Tumi eshe haath dhoro probhu
https://www.youtube.com/watch?v=G4LJU1MVpTw
লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিণী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তার মাতা সেবন্তী (পরবর্তী নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বোম্বে প্রেসিডেন্সির তালনারের (বর্তমান উত্তর-পশ্চিম মহারাষ্ট্র) একজন গুজরাতি নারী ছিলেন। তিনি দীনানাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রী নর্মদা সেবন্তীর বড়বোন ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছিলেন।
শৈশবে বাড়িতে থাকাকালীন কে এল সায়গল ছাড়া আর কিছু গাইবার অনুমতি ছিল না তার। বাবা চাইতেন ও শুধু ধ্রপদী গান নিয়েই থাকুক। জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হলো, তখন তার বয়স আঠারো। কিন্তু রেডিওটা কেনার পর নব ঘুরাতেই প্রথম যে খবরটি তাকে শুনতে হয় তা হচ্ছে, কে. এল. সায়গল আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি। ৫ বছর বয়সে বাবার পরিচালিত গীতি-নাট্যে অভিনয় করেন।
১৯৪১ সালে রেডিওতে দুটি গান রেকর্ড করেন, বাবার মৃত্যুর পর পেশা জীবনে পা রাখেন। ১৩ বছর বয়সে মারাঠি গানের রেকর্ড হয়, কিন্তু সে গান সিনেমা থেকে বাদ যায়। তাঁর প্রথম হিন্দি গান মারাঠি ‘জগভাউ’ নামক ছবিতে। হিন্দি চলচ্চিত্র ‘আপ কি সেবা মে’ প্রথম হিন্দি গান গেয়েছেন তিনি। তারপর ১৯৪৮এ প্রযোজক শশধর মুখোপাধ্যায়-এর ছবি ‘শহিদ’ ছবিতে তিনি সুযোগ পান এবং মজবুর সিনেমায় ‘দিল মেরা তোড়া’ গানে তিনি বিশেষ জনপ্রিয়তা পান।
মন্তব্য