খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই নভেম্বর ২০২২, ৮:৪৭ এএম
ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই লিরিক্স | জনপ্রিয় বাংলা ব্যান্ডের একজন গায়ক, গান লেখক এবং যন্ত্রবিদ; সর্বোপরি তিনি ভূমি ব্যান্ডের মুখ্য গায়ক। এছাড়াও তার নিজের একক ব্যান্ড আছে যা সুরজিৎ ও বন্ধুরার নামে পরিচিতি লাভ করেছে। তিনি রেডিও মিরচি মিউজিক আওয়ার্ড ২০১২ এর সেরা গায়ক হিসাবে নির্বাচিত হন এবং ২০১৩ সালে তার আলবাম ফকিরা সেরা আলবাম হিসাবে নির্বাচিত হয়।
Singer: Surojit Chatterjee
Drums, Congas, Bongos & Percussion:
Acoustic, Electric Guitar: Hemanto Goswami
Bass Guitar: Abhijit Ghosh
Keyboards, Violin, Harmonium: Robin Lai
যেন ঢাক আছে আর কাঠি নাই
তোরে ছাড়া আমার হালটা যে তাই
ভাবুক যা খুশি সবাই..
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু‘জনে এক সাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে,
হয়েছিলো সেই যে দেখা
তখন থেকেই যেন আনমনা মন আর,
উঠান লাগে শুধু ব্যাঁকা
আমার উঠান লাগে শুধু ব্যাঁকা,
চল পলায়ে যাই
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
তোর আঁখি দুটি যেন মাতলা নদী,
করেছে আমায় পাগল
তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন,
আনচান আনচান করে মন,
আমার আনচান করে মন গো,
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
কানে দেবো দূল, নাকে নাকছাবি,
গলায় দিবো সীতাহার
হাতে দেবো চূড়ি ভাবতে নাহি পারি,
আর কি দিবো উপহার
আমি আর কি দেবো উপহার গো,
চল পলায়ে যাই,
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
একসাথে দু‘জনে বাগান বানাবো,
করবো গোলাপের চাষ
ছোট্ট দুটি ঘর রইবে সেখানে,
করবো দু‘জনে বাস
জোড়া গোলাপের কলি দিবো গুঁজে,
খোপাতে তোর রোজ ভোরে
বাকি যত ফুল বেচবো গিয়ে,
হাওড়ার ঐ ফুলের বাজারে
তোকে জোড়া গোলাপ দিবো ভোরে,
চল পলায়ে যাই
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,
থাকবো দু‘জনে এক সাথে
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।
এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই.
চল পলায়ে যাই..
Jeno dhaak ache ar kathi nai
Tore chara amar halta je tai
Vabuk ja khushi shobai..
Aaj faguni purnima raate chol polaye jai
Ei faguni purnima raate chol polaye jai
Durdeshe jabo re basha banabo re
Thakbo dujone eksathe
Ei faguni purnima raate chol polaye jai
Aaj faguni purnima raate chol polaye jai
Boisakhi jhorete amader ghorete
Hoyechilo sei je dekha
Tokhon thekei jeno anmona mon ar
Uthan lage sudhu benka
Amar uthan lage sudhu benka – Chol polaye jai
Aaj faguni purnima rate chol polaye jai
Ei faguni purnima rate chol polaye jai
Tor ankhi duti jeno matla nodi..
koreche amay pagol
Tor songgo na pele
Sharadin kemon aan chaan aan chaan kore mon
Amar aan chaan aan chaan kore mon go
chol polaye jai
Ei phaguni purnima raate chol polaye jai
Aaj phaguni purnima raate chol polaye jai
সুরজিৎ চট্টোপাধ্যায় বীরভূম জেলার রামপুরহাটে জন্ম গ্রহণ করেন। সেখানেই বিদ্যালয়ের প্রাথমিক পাঠ শেষ করে কলকাতার জুলিয়ান ডে স্কুলে ভর্তি হন। সাত বছর বিয়োস থেকে তবলা বাজানো শেখা শুরু করেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক সহ স্নাতক হন। তিনি তুহিন চ্যাটার্জির কাছে গিটার বাজানো শেখেন এবং পরে অমিত দত্তের কাছ থেকে আরো ভালো ভাবে গীটারের টুকিটাকি শেখেন। তিনি মহাবিদ্যালয়ে পড়তে তার প্রথম ব্যান্ডের দল, “গ্রাসরুট” (Grassroot) প্রতিষ্ঠা করেন, সেটিও অনেক সম্মান ও কলেজে নানা প্রতিযোগিতায় আওয়ার্ড পায়।
১৯৯৯ সালে সুরজিৎ চট্টোপাধ্যায় তার বন্ধু সৌমিত্র রায়কে সঙ্গে নিয়ে ভূমি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ভূমির ২৪ জুলাই ১৯৯৯ প্রথমবার জ্ঞান মঞ্চ অডিটোরিয়াম, কলকাতায় মঞ্চে অনুষ্ঠান করে। ভূমির গানের কথা গুলো অত্যন্ত সহজ সরল ভাবে ছন্দময় আবহে শহর থেকে গ্রামের সকল মানুষের কাছে পৌঁছে যায়। ভূমি মোট ১২ টি আলবাম রিলিজ করেছে।
সুরজিৎ চট্টোপাধ্যায় ২০১২ সালে কলকাতায় কয়েকজন যন্ত্র বাদককে সঙ্গে নিয়ে তার নিজেস্ব একক ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা প্রতিষ্ঠা করেন। তিনি রেডিও মিরচি মিউজিক আওয়ার্ড ২০১২ এর সেরা গায়ক হিসাবে নির্বাচিত হন এবং ২০১৩ সালে তার আলবাম ফকিরা সেরা আলবাম হিসাবে নির্বাচিত হয়। এই ব্যান্ড ফোক কানেকশন ও ২০১৬ সালে আমার পরান যাহা চায় নামে দুটি আলবাম রিলিজ করে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য