আইলারে নয়া দামান লিরিক্স | টলিপাড়ায় এখন চারিদিকে বিয়ের গন্ধ। অর্ণব ব্যানার্জি-ইপ্সিতা মুখার্জি, সুদীপ সরকার-অনিন্দিতা রায়চৌধুরী সহ কয়েকজন জনপ্রিয় তারকা ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন। সেই দলেই এবার নাম লেখাতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী।
আইলারে নয়া দামান লিরিক্স | Aila re noya daman lyrics | Tosiba | Muza | Sylheti Song
Song : Aila Re Noya Daman
Lyrics : Dibomoyi Das
Cover by : Tosiba & Muza
Produced, Mixed, And Mastered by : Muza
Flute & Ukulele : Meem Haque
Dance Cover : Sreetama Baidya

আইলারে নয়া দামান লিরিক্স :
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা,
দামান বও, দামান বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা,
দামান্দ বও, দামান্দ বও।
দামান্দ বও দামান্দ বও।।
বও দামান কও রে কথা
খাও রে বাটার পান,
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখমু কান,
দামান বও, দামান্দ বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া,
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের ভাই
হিজলের মোড়া,
ঠুনকি দিলে মাটিতে পড়ইল
ষাট-সত্তরের বুড়া,
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের বোন
কইতা একখান কথা,
কন্যার ভাইয়ের চেহারা দেইখা
হইয়া গেলা বোবা,
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের ভাই বৌ
দেখতে বটর ঘাইল,
উঠতে বইতে সময় লাগে,
করন আইল জাইল
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেড়া,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া,
দামান বও, দামান বও।

Aila re noya daman lyrics :
Aila re noya daman
Aasmanero tera
Bichana bichaiya dilam
Shail dhaaner nera
Daman boh, Daman boh
Boh daman kou reh kotha
Khao re batar paan
Jaibar khotha kou jodi
Kaitta rakhmu kaan
Daman boh, Daman boh
Aila re damander bhai
Hijoler mora
Thunki diye matite poril
Sat-sottor er bura
Daman boh, Daman boh
Aila re damander bon
Koita ekkhan kotha
Konnar bhai er chehara deikkha
Hoiya gelo boba
Daman boh, Daman boh
Aila re Damandor Bhai Bou
Dekhte Botor Ghail
Uthte boite shomoy laage
Koron aail jaail
Daman boh, Daman boh
শ্রীতমা রায়চৌধুরী দর্শকের চোখে ‘বধূবরণ’ এর ঝিলমিল নামেই পরিচিত। ‘ক্ষীরের পুতুল’, ‘আমলকি’ সহ একাধিক সিরিয়াল করলেও খ্যাত হয়েছিলেন ‘বধূবরণ’ ধারাবাহিকের মাধ্যমেই। এই অভিনেত্রী ১৪ ই ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন প্রেমিক নাবিক দীপাঞ্জন গাঙ্গুলিকে। একটু বলে রাখি, এই সেই দীপাঞ্জন গাঙ্গুলি যিনি ২০১৭ সালে হাইলাইট হয়েছিলেন। যিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে ভারত মহাসাগরে উত্তাল ঢেউয়ে জাহাজ ঘুরিয়ে একজন অসহায় মানুষকে উদ্ধার করেন। দীপাঞ্জন বীরত্বপূর্ণ উদ্ধার অভিযানের জন্য ‘বিশ্বসেরা নাবিক’ এর মুকুট পেয়েছিলেন।

‘বধূবরণ’ ধারাবাহিক চলাকালীন এই নাবিকের সঙ্গে প্রথম পরিচয় হয় শ্রীতমার। সেখান থেকে বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শ্রীতমা ও দীপাঞ্জন দীর্ঘদিন ধরে ডেটিং করছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পাচ্ছে ছাদনাতলায়। এই মুহূর্তে অভিনেত্রী আইবুড়ো ভাত এবং বিয়ের তোড়জোড়ে ব্যস্ত।
