বাবা তুমি আমার লিরিক্স | তানভীর ইভান (জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৪) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ২০২২ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’–এর ‘অভিমান’ গানের জন্য তিনি মেরিল-প্রথম আলো সেরা গায়কের পুরস্কার লাভ করেন। তানভীর ইভান ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত বাংলা গানসহ দেশি মিউজিক ফ্যাক্টরি প্রযোজিত হিন্দি গানেও কাজ করেছেন
বাবা তুমি আমার লিরিক্স | Baba Tumi Amar | তানভীর ইভান | Apon Natok Song
বাবা তুমি আমার লিরিক্স :
প্রারম্ভিক জীবন :
তানভীর ইভানের জন্ম চট্টগ্রামে। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। তিনি কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন। বাবা সাবেক রেলওয়ে কর্মকর্তা ইমতিয়াজ বাবুল গান গাইতেন। তাঁকে দেখেই গানের উৎসাহী হন তানভীর ইভান।
কর্মজীবন :
২০১৩ সালে নিজের লেখা ও সুরে ‘ম্যায়নে রোয়া’ নামে প্রথম হিন্দি গান রেকর্ড করেন। তখন তেমন কোনো সাড়া না আসলেও ব্যাপক আলোচনায় আসে ২০২০ সালে। এর আগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর তিনি ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করেন। ২০১৬ সালে একক নাটক ‘বেস্ট ফ্রেন্ড’-এ তাঁর গান ‘অভিযোগ’ সাড়া ফেলে। পরের জনপ্রিয় গান ‘অজানা’ যা ব্যবহৃত হয় ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকে। ২০২০ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকে ব্যবহৃত ‘অভিমান’ ইভানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। অভিমান গানটি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা বাংলা গানগুলোর মধ্যে একটি।